বিষয় : মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২৬ জুন, ২০২৬ উদযাপন উপলক্ষ্যে রচনা ও চিত্রাঙ্কন
প্রতিযোগীতার আয়োজন প্রসঙ্গে।
সূ্ত্র : ১। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, অপারেশন অধিশাখা, প্রধান কার্যালয়, ঢাকা এর স্মারক নং-৫৮.০২.০০০০.০০৯.০০.
০২৩(অংশ-১).২১-২৭০, তারিখ-১৬ এপ্রিল-২০২৬খ্রিঃ।
২। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম এর স্মারক নং-৫৮.০২.১৫০০.০৮১.০৪.০০৪.১৮-৩৬৯,
তারিখ-১৯ এপ্রিল-২০২৬খ্রিঃ।
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২৬ জুন, ২০২৬ উদযাপন উপলক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, খাগড়াছড়ি এর আয়োজনে এবং বাংলাদেশ শিশু একাডেমী ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী, খাগড়াছড়ি পার্বত্য জেলা এর সহযোগীতায় নিন্মবর্ণিত সময়সূচী অনুযায়ী রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। উক্ত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় খাগড়াছড়ি পার্বত্য জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের (প্রযোজ্য ক্ষেত্রে) ছাত্র-ছাত্রীবৃন্দ অংশগ্রহণ করতে পারবেন।
রচনা প্রতিযোগীতা :
| গ্রুপ | শ্রেণী | ২০২৬ সালে জন্য বিষয়বস্তু | রচনা প্রেরণের সর্বশেষ
তারিখ ও ঠিকানা |
| ১ | ২ | ৩ | ৪ |
| ক | ৬ষ্ঠ, ৭ম, ৮ম বা সমমান (সর্বোচ্চ ১০০০ শব্দ) | সুনাগরিক গঠনে পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা। |
১২ মে, ২০২৬খ্রিঃ তারিখ দুপুর ১২.০০ ঘটিকা।
সহকারী পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা। (বায়তুশ শরফ মাদরাসার পশ্চিম পার্শ্ব ওয়ালটন গলি)
অথবা
বাংলাদেশ শিশু একাডেমী খাগড়াছড়ি পার্বত্য জেলা।
নির্ধারিত তারিখ ও সময়ের পরে আর কোন রচনা জমা নেয়া হবে না। |
| খ | ৯ম, ১০ম বা সমমান
(সর্বোচ্চ ১৫০০ শব্দ) |
তরুণদের স্বপ্ন ও মাদকমুক্ত আগামীর বাংলাদেশ। | |
| গ | একাদশ, দ্বাদশ, স্নাতক বা সমমান (সর্বোচ্চ ২০০০ শব্দ) | মাদকমুক্ত সমাজ হোক উন্নত বাংলাদেশ বিনির্মানের ভিত্তি। |
# রচনার ক্ষেত্রে : শিক্ষার্থীকে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত শিক্ষার্থী আইডি কার্ড (প্রমাণক হিসেবে) ফটোকপি করে (রচনার সাথে) অবশ্যই প্রেরণ করতে হবে। অন্যথায় রচনা বাতিল বলে গণ্য হবে।
চিত্রাঙ্কন প্রতিযোগীতা :
| গ্রুপ | শ্রেণী | ২০২৬ সালে জন্য বিষয়বস্তু | প্রতিযোগীতা আয়োজনের তারিখ, সময় ও স্থান |
| ১ | ২ | ৩ | ৪ |
| ক | ১ম-৩য় শ্রেণী বা সমমান | আমার প্রিয় বিদ্যালয়। | ১২ মে, ২০২৬খ্রিঃ তারিখ
রোজ : মঙ্গলবার সকাল ১০.৩০ ঘটিকা।
বাংলাদেশ শিশু একাডেমী খাগড়াছড়ি পার্বত্য জেলা। |
| খ | ৪র্থ-৭ম শ্রেণী বা সমমান | খেলাধূলায় বাড়ে বল; মাদক ছেড়ে খেলতে চল। | |
| গ | ৮ম-১০ম শ্রেণী বা সমমান | মাদক থেকে দূরে থাকি; আমার জীবন আমি গড়ি। | |
| ঘ | বিশেষ চাহিদা সম্পন্ন | উন্মুক্ত। |
# চিত্রাঙ্কনের ক্ষেত্রে : শিক্ষার্থীকে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত শিক্ষার্থী আইডি কার্ড (প্রমাণক হিসেবে) সাথে আনতে হবে।
০২। রচনা প্রতিযোগীতার নিয়মাবলী :
(ক) খাগড়াছড়ি পার্বত্য জেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও সমমান এবং উচ্চমাধ্যমিক, বিশ্ববিদ্যালয় ও সমমান (প্রযোজ্য ক্ষেত্রে) পর্যায়ের ছাত্র-ছাত্রীবৃন্দ রচনা প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে পারবে;
(খ) রচনা সাদা কাগজে এ-৪ সাইজের কাগজে বাংলা ভাষায় স্পষ্টাক্ষরে স্ব-হস্তে লিখতে হবে। কোন ক্রমেই ফটোকপি গ্রহণযোগ্য হবে না;
(গ) রচনার প্রথম পাতায় (টপ পেইজ) প্রতিযোগীর নাম, পিতা/অভিভাবকের নাম, পত্র যোগাযোগের ঠিকানা, টেলিফোন/মোবাইল নম্বর, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, অধ্যয়ণরত শ্রেণী ও রোল নম্বর উল্লেখ করতে হবে (নমুনা সংযুক্ত)। রচনা দ্বিতীয় পাতা থেকে লেখা শুরু করতে হবে। এক্ষেত্রে দ্বিতীয় পাতায় রচনা লেখা শুরু করার আগে প্রতিযোগীতার বিষয়বস্তু, গ্রুপ ও শ্রেণী মোটা কালিতে উল্লেখ করতে হবে; (ঘ) রচনা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নের মাধ্যমে প্রেরণ করতে হবে অথবা সরাসরি দাখিলের ক্ষেত্রে শিক্ষার্থীকে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত শিক্ষার্থী আইডি কার্ড ফটোকপি করে (রচনার সাথে) প্রেরণ করতে হবে। বর্ণিত প্রমাণক প্রেরণ ব্যতীত রচনা বাতিল বলে গণ্য হবে;
(ঙ) খামের উপর “রচনা প্রতিযোগীতা : মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২৬ জুন, ২০২৬” লিখতে হবে। এছাড়াও প্রতিযোগীতার বিষয়বস্তু ও গ্রুপ উল্লেখ করতে হবে;
০৩। চিত্রাঙ্কন প্রতিযোগীতার নিয়মাবলী :
(ক) খাগড়াছড়ি পার্বত্য জেলার সকল প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও সমমান (প্রযোজ্য ক্ষেত্রে) পর্যায়ের ছাত্র-ছাত্রীবৃন্দ চিত্রাঙ্কন প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে পারবে;
(খ) চিত্রাঙ্কন প্রতিযোগীতার জন্য আয়োজক কর্তৃপক্ষ কর্তৃক শুধুমাত্র আর্টপেপার সরবরাহ করা হবে। চিত্রাঙ্কন প্রতিযোগীতার প্রয়োজনীয় উপকরণ প্রতিযোগীকে সঙ্গে নিয়ে আসতে হবে।
(গ) প্রতিযোগীকে স্বহস্তে চিত্রাঙ্কন করতে হবে। কোন অবস্থায় পূর্ব হতে অঙ্কিত অথবা অঙ্কিত আর্ট পেপারের ফটোকপি গ্রহণযোগ্য নয়।
(ঘ) চিত্রাঙ্কনের প্রথম পাতায় প্রতিযোগীর নাম, পিতা/অভিভাবকের নাম, পত্র যোগাযোগের ঠিকানা, টেলিফোন/মোবাইল নম্বর, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, অধ্যয়ণরত শ্রেণী ও রোল নম্বর উল্লেখ করতে হবে। এছাড়াও প্রতিযোগীতার বিষয়বস্তু ও গ্রুপ উল্লেখ করতে হবে;
(ঙ) অংশগ্রহনেচ্ছু শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে প্রতিযোগীতার নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে হবে।
পুরস্কার : রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় গ্রুপ ভিত্তিক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীকে ২৬ জুন ২০২৬ তারিখ অনুষ্ঠিতব্য মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস এর অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হবে।
এমতাবস্থায়, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২৬ জুন, ২০২৬ উদযাপন উপলক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, খাগড়াছড়ি কর্তৃক আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা আয়োজনের (সার্বিক সহযোগীতাসহ) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।